মূল অংশে যান

← নোটিশ তালিকায় ফিরে যান

ঘোষণা

পণ্য সংগ্রহে ডিজিটাল কার্ড বাধ্যতামূলক

বিতরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে আগামী মাস থেকে পণ্য সংগ্রহের সময় ডিজিটাল কার্ড অথবা কার্ডের কিউআর কোড দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে।

ড্যাশবোর্ডে লগইন করে ডিজিটাল কার্ড দেখা যাবে এবং প্রয়োজনে ছবি হিসেবে ডাউনলোড করে রাখা যাবে, যাতে ইন্টারনেট না থাকলেও দেখানো যায়।

কার্ড হারিয়ে গেলে বা মোবাইল বদলালে হটলাইনে যোগাযোগ করুন।