মূল অংশে যান

← নোটিশ তালিকায় ফিরে যান

ঘোষণা

সেপ্টেম্বর মাসের পণ্য বিতরণের সময়সূচি

সেপ্টেম্বর মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম আগামী ৫ তারিখ থেকে শুরু হয়ে ২৫ তারিখ পর্যন্ত চলবে। কার্ডধারীরা নিজ নিজ নির্ধারিত ডিলার পয়েন্ট থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।

পণ্য সংগ্রহের সময় অবশ্যই ডিজিটাল কার্ড অথবা কার্ডের কিউআর কোড সঙ্গে রাখতে হবে। মোবাইল ফোনে কার্ড দেখালেই চলবে, ছাপানো কপি বাধ্যতামূলক নয়।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে। কোনো জিজ্ঞাসা থাকলে হটলাইনে যোগাযোগ করুন।